টুনটুনি বা দর্জি পাখি
সকালে গাছের নিচু ডালে প্রায়ই একটা ছোট সবুজ পাখি চোখে পড়ে। লেজটা খাড়া, এ-ডাল থেকে ও-ডালে লাফিয়ে বেড়াচ্ছে। একটু পরেই কানে আসে জোরালো “টুনটুন-টুনটুন” ডাক। এত ছোট পাখির এত জোর গলা শুনে অবাক লাগে। এ-ই টুনটুনি, আমাদের ছেলেবেলার গল্পের পাখি। …


